লেখাটা ভার্সিটির প্রোগ্রামিং গ্রুপ  EWUCoPC এর পোলাপানের জন্য লিখেছিলাম। হুবুহু এখানে তুলে দিলাম।

গ্রুপ এ খুব একটা আসা হয় না। মাত্রই সানির একটা নটিফিকেশন পেয়ে গ্রুপ এ ঢু মারার ইচ্ছাটা হল। কিছু পোস্ট দেখলাম সাজেসন্স চেয়ে। কোথা থেকে পড়ব, কোন টিউটোরিয়াল দেখব ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। কিছু কথা শেয়ার করতে ইচ্ছা হল।

ইউনি লাইফ এ প্রতি সেমি শুরু হলে স্যারদের রেকমেন্ড করা বই কিনতাম। কিনে ফালায় রাখতাম। কঠিন কঠিন ইংরেজী মোটা মোটা বই পড়া অসম্ভব একটা ব্যাপার মনে হত। এক্সাম দিতাম ক্লাস এর লেকচার এ যা পড়েছি সেই টপিকগুলোই নেট ঘেটে বন্ধুরা মিলে পড়ে কোনরকম একটা এক্সাম দিয়ে খালাস। ইউনির এত অফুরন্ত সময় কাজে লাগানো হয়নি বলে এখনো আফসোস হয়।

অনেকে আছে যারা ইংলিশ এ খুব ভাল ওদের বই পড়া সমস্যা হয় না। সমস্যা হয় আমরা যারা ইংলিশ এ কাঁচা। এতে ভয়ের কিছুই নেই।

কোর্স আউটলাইন এ টিচাররা ২/৩টা বই সাজেস্ট করেন। আমাদের প্রথম কাজ হবে সবগুলো বই এর পিডিএফ নামানো। প্রতিটা বইয়ের প্রথম চ্যাপ্টার পড়া শুরু করা। এর মদ্ধে যেটা পড়তে সবচেয়ে ইজি মনে হচ্ছে, লেখাটাও সাবলীল সুন্দরভাবে পড়া যাচ্ছে সেটাকেই মূল বই মেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের বইয়ের মত করে রিডিং পড়া। এই পড়াটা হবে একদম নিজের মত করে, এটার সাথে ভার্সিটির পড়াশুনা মেলানো দরকার নেই। আর হ্যা এটা খুবি স্বাভাবিক যে এতে যা পড়ব তার বেশীর ভাগই মনে থাকবে না। পুরো বই মনে রাখা এই পড়ার অব্জেক্টিভ ও না। এ কাজ করলে অনেক কিছু জানা থাকবে সেই জানাটাই পরে প্রফেশনাল লাইফ এ অনেক অনেক কাজে দিবে।

যেমন,

C তে আমরা শুরুতে stdio.h হেডার ফাইল লিখি। অনেক সময়ই এটা কেন এড করা হয়, কি প্রয়োজন ইত্যাদি ইত্যাদি না জেনেই আমরা ডিরেক্ট কোড এ যাই। এরকম অনেক উদাহরন আছে। এসব ব্যাপারগুলো ১০০% ক্লিয়ার হয়ে যায় বই পড়লে।

এছাড়া এভাবে বই পড়লে, ১. যারা ইংলিশ এ কাচা/ইংলিশ পড়তে ভয় পায় সেটা কেটে যাবে।

২. প্রফেশনাল লাইফ এ প্রচুর পড়তে হয়। দুই দিন পর পর নতুন টেকনলোজি আসে, আপ টু ডেট থাকা লাগে।

৩. পড়া টপিকগুলো কোড এ এপ্লাই করা যায়। মজা লাগবে খুব।

৪. যেকোন টপিক নিয়ে ক্লিয়ার থাকা যায়। আমার মনে হয় না ইন্টারভিউতে কেউ আটকাতে পারবে।

ইত্যাদি++

যদিও এখন প্রচুর বাংলা রিসোর্স আছে। কিন্তু ইংলিশ বই পড়াটা মাস্ট একটা অভ্যাস বানায় ফেলতে হবে। আমি এখনো হা হুতাশ করি কেন ইউনিতে থাকতেই বই পড়তাম না। কত কাজে লাগতো। এটা মনে রাখতে হবে, চাকরি জীবনে কিন্তু টাইম এর খুব খুব অভাব।

হ্যাপি রিডিং।