যদিও আরও আগে থেকে শুরু করসিলাম কিন্তু আমার রিয়াল জব এক্সপেরিয়েন্স হইসে গত এক বছরে। নট জাস্ট টেকনিক্যাল। সাইকোলজিক্যাল এন্ড মেন্টালি যেই এক্সপেরিয়েন্সগুলা হইসে, এগুলা গোল্ড।

আমার সব থেকে বড় উইকনেস হল কমুনিকেশন। যদিও এইটা কপাল কিন্তু দ্যাট ক্যান নট বি এন এক্সকিউজ। জবের শুরুর দিকে আমি শিওর ছিলাম আমাকে দিয়ে অনেক কিছুই হবেনা। এখন সেগুলোর অনেক কিছুই ডালভাত মনে হয়। এই ইন্সপায়ারেশনটারেই আঁকড়ে ধরে আসি। হোপফুলি একদিন সব থেকে বড় এই উইকনেসটা কাটায় ফেলতে পারবো।

এক বছর পর এসে ফ্রেমওয়ার্ক ম্যাটার করে না এখন। ল্যাঙ্গুয়েজ নিয়েও মাথা ব্যাথা নাই। এভ্রিথিং ইজ এবাউট প্রব্লেম সল্ভিং। আমি এখনো এই সাইডটাতে কাঁচা। এই প্রব্লেম সল্ভিং সূত্রগুলার কিছু ধরে ফেলসি বেশীর ভাগই এখনো অধরা। গত বছর বেশির ভাগ ফোকাস ছিল টেকনোলজির দিকে। সামনের এক বছর ফোকাস প্রব্লেম সল্ভিং এ থাকবে।

আমি আমার বস এর সব থেকে বেশি বকা খাওয়া পাবলিক। মাঝেতো বকা খেতে খেতে আতঙ্কবোধ চলে আসছিল। আমি মাইন্ড করিনা বকা খাইতে। শিখা হয়। ইন দি এন্ড, সেইটাই ম্যাটার। আর উনি তাকায় একটা হাসি দিলে কিংবা নরমালি কিছু একটা বললেই বকা রিলেটেড আমার আর কিছু মনে থাকে না।

আমার কলিগগুলা ভাল। অফিসে কাজ করার সময় বোর হই নাই কোনদিন। সময় কোনদিক দিয়ে চলে যায় টেরও পাই না।

যাই হোক, আপ ডাউনের এই খেলায় এখনো লেগে আছি! দেখা যাক!